টানা শৈত্যপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে জনজীবন বিপর্যস্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
শীতকালিন পোশাক কিনতে ক্রেতাদের ভিড়
শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগের রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধ রোগীর ভীড় বেড়েছে হাসপাতালে।
বুধবার রাতে থেকে হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার সূর্যের দেখা মিললেও শুক্রবার ও শনিবার পুরো আকাশ মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে কনকনে বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়েছে।
ছিন্নমূল মানুষরা সকাল সন্ধ্যা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে ভীড় বেড়েছে শহরের বিভিন্ন মার্কেটসহ ফুটপাতে মার্কেটের বিভিন্ন দোকানগুলোতে। স্বল্প দামে শীতের কাপড় মেলায় নিম্নআয়ের মানুষরা এই দোকানগুলোতে ভীড় করছেন।
তবে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা এই শীতকে তেমন বেশি নয় বলছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. তাসনিনা ইয়াসমিন নিনা উইমেন নিউজকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার তাপমাত্রা শীতকালে সাত ডিগ্রিতে নেমে আসে। সেখানে এখন ১০-১২তে উঠানামা করছে। আমাদের এখানে এখন শীতকালের স্বাভাবিক শীত বিরাজ করছে । এবার একটা ব্যতিক্রম ঘটেছে সারাদেশে একসঙ্গে শীত পড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং চাঁপাইনবাবগঞ্জে একইসঙ্গে শীত পড়েছে। যে কারণে ঢাকার গণমাধ্যমগুলোতে শীত নিয়ে বেশি ব্যস্ততা দেখা যাচ্ছে। কিন্তু আমি এটাকে বেশি শীত মনে করছি না।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত শীতজনিত রােগে কেউ মৃত্যুবরণ করেনি। এই জেলায় গত ২৪ ঘন্টায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে ৮ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪ জন। এই জেলায় গত ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে ৩৬৭ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১৮৮২ জন। অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে ১০ জন।
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








